বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন বুধবার
চোরাচালান ও মানবপাচার বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার সকাল ১০টায় রাজশাহীর সার্কিট হাউসে দ্বি-পাক্ষিক এই সম্মেলনে ভারতের চারজন এবং বাংলাদেশের ১৫ জন প্রতিনিধি অংশ নেবেন।
মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানান রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আতাউল গনি ও সহকারী কমিশনার নাসরিন পারভীনসহ রাজশাহী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর জেলা প্রশাসকের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলে চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবি-৩৭ এর পরিচালক বিজিবি-৯ এর সিইও ও বিজিবি-৬ এর পরিচালক অংশ নেবেন।
ভারতের প্রতিনিধি দলে মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট রত্নাকর রাও ও পুলিশ সুপার সি. সুধাকর, নদিয়ার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভার্টি ও পুলিশ সুপার ভারাত লাল মীনা অংশ নেবেন।
শাহরিয়ার অনতু/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠেলাঠেলিতে ৩ বছর পার, শত মৃত্যুর পরও চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল
- ২ হাতকড়াসহ পালালেন আসামি, বৃদ্ধ বাবা ও শিশুসহ দুই গৃহবধূ কারাগারে
- ৩ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ৪ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৫ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা