সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাব উদ্বোধন
সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্টের আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি উপস্থিত থেকে ফলক উন্মোচন করে এই ল্যাব উদ্বোধন করেন। এর পরপরই নমুনা সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্ট শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত প্রমুখ।
এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা
- ২ বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসার কাজ বন্ধ, তদন্তে পুলিশ
- ৩ এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০
- ৪ ভৈরবে ইউএনওকে দেখে মূল্য তালিকা টাঙালো দোকানিরা
- ৫ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়ে কারাগারে ৯ জন