প্রেমিকের বাড়িতে আত্মহত্যার চেষ্টা ৩ সন্তানের জননীর
নাটোরের লালপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১২ ঘণ্টা অবস্থান নেয়ার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক নারী। পরে তিনি প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
প্রেমিকের নাম শিমুল (৩০)। তিনি উপজেলার কুজিপুকুর দক্ষিণপাড়া গ্রামের মুকবুল হোসেনের ছেলে।
বুধবার (২৪ মার্চ) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুজিপুকুর দক্ষিণপাড়া গ্রামে প্রেমিক শিমুলের বাড়িতে অবস্থান নেন ওই প্রেমিকা। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওই নারী বাদী হয়ে প্রেমিক শিমুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এই ঘটনায় প্রেমিক শিমুলকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, তিন বছর আগে তিন সন্তানের জননী ওই নারীর সঙ্গে প্রতিবেশী শিমুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানাজানি হলে বুধবার সকালে ওই গৃহবধূর স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি বিয়ের দাবিতে প্রেমিক শিমুলের বাড়িতে অবস্থান নেন। সেখানে শিমুলের পরিবার তাকে মেনে না নিলে বিকেলের দিকে আত্মহত্যার চেষ্টা চালান।
লালপুর থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬