‘পথচারীকে’ পেটালেন যুবলীগের নেতাকর্মীরা
সুনামগঞ্জে হেফাজতে ইসলামের কর্মী মনে করে এক পথচারীকে পিটিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।
জানা যায়, রোববার (২৮ মার্চ) দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় এক পথচারী সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সে সময় যুবলীগের নেতাকর্মীরা দৌড়ে এসে তাকে মারধর করতে থাকেন। পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পৌর মার্কেট এলাকায় গিয়ে ছেড়ে দেয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জাগো নিউজকে বলেন, শহরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য আমরা সকাল থেকে মাঠে রয়েছি। তবে পাঞ্জাবি পরিহিত এক তরুণ রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তাকে হেফাজতের কর্মী মনে করে মারধর করা হয়। পরে আমরা তাকে উদ্ধার করি।’
এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬