১২শ’ কেজি জাটকা গেল এতিমখানায়
শরীয়তপুরের নড়িয়ায় এক হাজার ২০০ কেজি জাটকাসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার (২৯ মার্চ) সকালে পদ্মা নদীর পাড়ের বাঁশতলা এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গরিবেরচর গ্রামের শাহজালাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৬), আবু ব্যাপারী পাড়া গ্রামের সাহাবুদ্দিন হাওলাদারের ছেলে খবির হাওলাদার (২৫) ও ডামুড্যা উপজেলার দাইমি চরভয়রা গ্রামের মৃত ফজল হক মাঝির ছেলে কাইয়ুম মাঝি (৩০)।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোরশেদুল ইসলাম বলেন, জাটকাসহ তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে আসা হলে তাদের প্রত্যেককে একমাস করে কারাদণ্ড দেয়া হয়।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত এক হাজার ২০০ কেজি জাটকা স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।’
মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই