চট্টগ্রামে বিশেষ অভিযানে ৫৪ জন আটক
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৮ বিএনপি-জামায়াতকর্মীসহ ৫৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নাশকতার মামলায় সাতকানিয়া থেকে জামায়াত-শিবিরের ৬ জন, লোহাগাড়া থেকে ১ জন ও রাঙ্গুনিয়া থেকে বিএনপির ১ জনকে আটক করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলার ৩ জন ও পরোয়ানাভূক্ত আরো ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই অভিযানে ৮০ লিটার মদ, ৪০ পিস ইয়াবা বড়ি ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
জীবন মুছা/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ২ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৩ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৪ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৫ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত