ছাতকে হেফাজতের বিক্ষোভ থেকে হামলা : আটক ৬, ৫ পুলিশ আহত
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সমর্থনে সুনামগঞ্জের ছাতকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাতক থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং হামলাকারী সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ
আহতরা হলেন পুলিশ সদস্য রাকিব, সাইফুল, দিলশাদ, সুবল ও রবিউল।
শনিবার (০৩ এপ্রিল) রাতে এ হামলার ঘটনা ঘটেছে।

ছাতক থানা সূত্র জানায়, শনিবার রাতে হেফাজতের কর্মী-সমর্থকরা মামুনুল হকের সমর্থনে বাসস্টেশন রোড এলাকায় মিছিল বের করে। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় শহরে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পরে তারা ছাতক থানায় ইট-পাথর ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জাগো নিউজকে বলেন, মিছিলাকারীরা পুলিশের ৫ সদস্যের ওপর হামলা করে। তারা মিছিল শেষে সুরমা নদীর পাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনে ইট নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। তারা থানা ভবনের সেবা চত্বরের গোলঘর ভেঙে ফেলে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। ছাতক শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত জরুরি বিভাগের চিকিৎসক বলেন, এ ঘটনায় পুলিশের ৫ জন সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্য রাকিব গুরুতর আহত হয়েছেন।
লিপসন আহমেদ/এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬