বন্ধ হলো উত্তরা গণভবন
করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন হিসেবে খ্যাত নাটোরের উত্তরা গণভবনে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে বঙ্গজ্জ্বল রাজবাড়ীও বন্ধ ঘোষণা করা হয়েছে।
৫ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল (রোববার) পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দুই প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রোববার (৪ এপ্রিল) রাত ৯টায় জেলা প্রশাসনের ফেসবুক পেজে এ নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, জনস্বার্থে সরকারি নির্দেশনাপ্রাপ্ত হয়ে উত্তরা গণভবন ও বঙ্গজ্জ্বল রাজবাড়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরা গণভবন ও রাজবাড়ি বন্ধ রাখার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্থাপনা দুটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬