মামুনুল হককে নিয়ে পোস্ট : যুবলীগ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা
ফাইল ছবি
সুনামগঞ্জের তাহিরপুরে ফেসবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের আপত্তিকর ছবি পোস্ট করায় উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমাদ আহমেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার (০৫ এপ্রিল) সকালে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে।
মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার।
তিনি বলেন, গত শনিবার বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবি যুক্ত করে ফেসবুক আইডিতে পোস্ট করেন এমাদ আহমদ জয়। বিষয়টি পুলিশের নজরে আসায় আমরা গত রোববার দুপুরে তাকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করি এবং আজ ফৌজদারি ১৫১ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাটানো হয়েছে।
উল্লেখ্য, আটক জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
লিপসন আহমেদ/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬