ট্রাক্টরচাপায় প্রাণ হারালেন শ্রমিক
ফাইল ছবি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুরে ট্রাক্টরচাপায় মহিতুষ প্রকাশ বাদল দাস (৩৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) সকালে উপজেলার আনন্দপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল একই উপজেলার হবিবপুর গ্রামের মানিক দাসের ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিন সকালে বিভিন্ন জায়গায় গিয়ে বালু উঠানামা করতেন বাদল। সোমবার সকালে তিনি আনন্দপুর বাজারে পৌঁছালে রাস্তার সামনের দিকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। দুর্ঘটনার পর ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়।
লিপসন আহমেদ/এসএমএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬