চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকা থেকে বুধবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় পিস্তুল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সুবেদার মো. আকতার হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮০/২-এস হতে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগজিন ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
মোহা. আব্দুলাহ/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব