পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের
হবিগঞ্জের মাধবপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আমির খান শিপন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির খান শিপন চুনারুঘাট পৌর এলাকার গড়াইল গ্রামের নাছির খানের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তাফা বলেন, ‘শিপন ও চান মিয়া নামের দুই যুবক চুনারুঘাট থেকে মোটরসাইকেল যোগে মাধবপুরের দিকে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে তারা ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমির খান শিপন ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা চান মিয়া গুরুতর আহত হন।’
পুলিশ ঘাতক পিকআপটি জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬