মামুনুল হকের পক্ষে পোস্ট দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার
হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে পোস্ট দেয়ায় আল আলাল নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কৃত আল আলাল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।
দলীয় সূত্র জানায়, আল আলাল নিজের ফেসবুকে মামুনুল হকের পক্ষে পোস্ট দেন। বিষয়টি দলীয় নেতাকর্মীদের নজরে আসলে ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়। পরে বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
এর আগে মামুনুল হকের পক্ষে পোস্ট দিয়ে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিনকে বহিষ্কার করা হয়।
লিপসন আহমেদ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬