মাকে মারধর করায় বাবাকে পিটিয়ে হত্যা
ফাইল ছবি
যশোরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে মারপিটের শিকার হলে শনিবার ভোরে মৃত্যু হয় সরোয়ার হোসেনের (৪৫)। এ ঘটনায় ছেলে নয়ন হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
নিহত সরোয়ার হোসেন (৪৫) যশোর সদর উপজেলার বসুন্দিয়া মীরপাড়া এলাকার আমজেদ মীরের ছেলে।
নিহতের ভগ্নিপতি এসকেন্দার ব্যাপারী বলেন, শুক্রবার রাতে সরোয়ার হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর তার সাথে স্ত্রী হাসিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। সরোয়ার হোসেন কথা কাটাকাটির একপর্যায়ে হাসিনাকে মারপিট করেন। এ সময় তাদের ছেলে নয়ন হোসেন ঘুমিয়ে ছিলেন।
হাসিনা ঘুমন্ত ছেলেকে ডেকে মারপিটের বিষয়টি জানান। এতে নয়ন ক্ষুব্ধ হয়ে ঘরের দরজার ডাসা (কাঠের খিল) দিয়ে তার বাবাকে বেধড়ক মারপিট করেন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সরোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে খুলনায় রেফার করা হয়। খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর কলহের জের ধরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নয়নকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিলন রহমান/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ২ অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো শিশুসহ দুইজনের
- ৩ ঈদের দিনে একমাত্র বিনোদন কেন্দ্র বন্ধ, দর্শনার্থীদের ক্ষোভ
- ৪ সুবিধাবঞ্চিত ৬০০ মানুষের মুখে হাসি ফোটালো ‘জয়ফুল জার্নি’
- ৫ ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা