শরীয়তপুরে ৫০ গ্রামে রোজা শুরু মঙ্গলবার
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে শরীয়তপুরে ৫০ গ্রামের অন্তত অর্ধলক্ষাধিক মানুষ রমজানের রোজা রাখা শুরু করবেন।
সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী।
তিনি জানান, আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ রোজা রাখবেন। তাই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দ্বায়রা শরিফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা মঙ্গলবার থেকে রোজা রাখবেন। তাই শরীয়তপুরের ছয়টি উপজেলার ৫০টি গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় অনুযায়ী মঙ্গলবার রোজা রাখার প্রস্তুতি হিসেবে আজ তারাবির নামাজ আদায় করবেন।
করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে তারাবির নামাজ ঘরে বসে পড়ার জন্য আহ্বান জানিয়েছেন সুরেশ্বর দরবার শরীফের পীর।
মো. ছগির হোসেন/এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার