ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব : ফুটেজ দেখে চলছে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় জড়িত অভিযোগে সোমবার (১২ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত ১০৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রহিছ উদ্দিন।
এদিকে, সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মেঘনা নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ অংশের টোল প্লাজায় হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে দিদারুল ইসলাম (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। দিদারুল ইসলাম উপজেলার শরীয়তপুর পুড়া গুদাম এলাকার জুয়েল মিয়ার ছেলে।
এছাড়াও অগ্নিসংযোগের ঘটনার ফুটেজ দেখে শাহীন মিয়া (২৬) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। শাহীন উপজেলার সোহাগপুরের মিজান মিয়ার ছেলে।

জেলা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৩, আশুগঞ্জে ৩ ও সরাইল থানায় দুটি মামলা হয়। মোট ৪৮টি মামলায় ২৪৪ জনের নামসহ প্রায় ৩৫ হাজার অজ্ঞাত মানুষকে আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে মোট ১০৬ জনকে। এরমধ্যে সদর মডেল থানায় ৮৪, আশুগঞ্জে ১৫ ও সরাইল থানায় সাতজন রয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে হেফাজতে ইসলামের ৬৪, জামায়াত-শিবিরের ৩ ও বিএনপি ৩৭ নেতা-কর্মী রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রহিছ উদ্দিন বলেন, ভিডিও ফুটেজ দেখে সব আসামি গ্রেফতার করা হয়েছে।সহিংসতার সময়ে যে ভিডিও এবং স্থির চিত্র ধারণ করা হয়েছে, তা দেখে আসামিদের শনাক্ত করছি। প্রতিনিয়ত সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে'।
আবুল হাসনাত মো. রাফি/এএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম