ঢাকা-বগুড়া মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল থেকে চান্দাইকোনা ফুড ভিলেজ এলাকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট ও ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় মহাসড়ক ঘুরে এই চিত্র দেখা গেছে। তবে উত্তরবঙ্গগামী রাস্তায় যানজট থাকলেও ঢাকামুখি রাস্তা ফাঁকা।
নারায়ণগঞ্জ থেকে নীলফামারিগামী ট্রাকচালক রাকিব রায়গঞ্জের ষোলো মাইল এলাকার মহাসড়কে বলেন, আমি ভোর ৬টায় হাটিকুমরুল গোলচত্বর পার হলেও এখানে আসতে সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় লেগেছে। জানি না বাকিটুকু পার হতে কত সময় লাগবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, মহাসড়কে এখন কোনো যানজট নেই, তবে ধীরগতি আছে।
তিনি জানান, আমি মাত্রই যানজটের শেষ প্রান্ত থেকে ঘুরে আসলাম। চান্দাইকোনা থেকে ঘুড়কার একটু দক্ষিণ পর্যন্ত উত্তরবঙ্গগামী রাস্তায় পণ্যবাহী ট্রাকের ধীরগতি আছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর