কিশোরী শ্রমিককে রাতভর ধর্ষণ
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের এনায়েতপুরে কিশোরী তাঁত শ্রমিককে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে নুর মোহাম্মদ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে নির্যাতিতার ভাই মামলা করেন।
নুর মোহাম্মদ এনায়েতপুরের এলাকার ভাঙ্গাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, নুর মোহাম্মদ ওই কিশোরীর ভাইয়ের বন্ধু। তারা একে অপরের পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ির পাশের দোকানে শ্যাম্পু কিনতে যায় ওই কিশোরী। পথে তাঁত শ্রমিক নুর মোহাম্মদ মুখ চেপে ধরে তাকে পাশের শালবনে নিয়ে যান। সেখানে রাতভর ধর্ষণ করে ভোরে রেখে যান। পরে বাড়ি ফিরে কিশোরী পরিবারকে বিষয়টি অবগত করে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর