মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শরীয়তপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৯টায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নড়িয়া উপজেলার আন্ধার মানিক বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর কাজী কান্দি গ্রামের সোলেমান আকনের ছেলে অভি আকন (১৬) ও মাস্টার দেলোয়ার সিকদারের ছেলে বায়জিদ সিকদার (১৬)। তারা ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, মোটরসাইকেল করে অভি ও বায়জিদ জাজিরা এলাকায় ঘুরতে গিয়েছিল। ঘোরার পর তারা নিজ বাড়ির দিকে ফিরে আসছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়।
স্থানীরা তাদের শরীয়তপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বায়জিতকে মৃত ঘোষণা করেন। আর অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে অভির মৃত্যু হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
ছগির হোসেন/এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার