নাশকতার মামলায় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের তিন নেতা গ্রেফতার
ফেসবুকে সরকার বিরোধী বিভিন্ন গুঞ্জব ছড়ানোর দায়ে ও নাশকতার একাধিক মামলায় সিরাজগঞ্জের তিন ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৭ এপ্রিল) রাতে উল্লাপাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন, যুগ্ম-আহ্বায়ক সালমান ফারসি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ সরকার।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এজন্য তাদের গ্রেফতার করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম