নামে আছে হাত ধোয়ার বেসিন, কাজে নেই
করোনা মহামারিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার বেসিন বসায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। সে সব বেসিন ও পানির ট্যাংকি থাকলেও কাজে আসছে না সাধারণ মানুষের।
সরেজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার রেলওয়ে স্টেশনে বসানো বেসিনে হাত ধোয়ার পানি নেই, সাবান রাখার জায়গা আছে কিন্তু সাবান নেই। এমন অবস্থায় রয়েছে উপজেলার শিল্পনগরী অলিপুরের বেসিনটিও। বেসিনে ধুলোবালি আর ময়লা জমে আছে। তদারকি না থাকায় করোনা প্রতিরোধে এসব কোনো কাজেই আসছে না।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলায় মাত্র দুইটি বেসিন নির্মাণ করা হয়েছিল। নির্মাণে ব্যয় এক লাখ বিশ হাজার টাকা। একটি বসানো হয়েছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে কাছে, আরেকটি মহাসড়কের অলিপুরে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা গণস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো.আব্দুর রাজ্জাক জানান, আমরা কত সুন্দর করে বেসিন নির্মাণ করে দিয়ে আসছি, কিন্তু সাধারণ মানুষের অসচেতনার জন্য বেসিন ঠিকভাবে ব্যবহার করা হচ্ছেনা।
কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬