কালবৈশাখী : মহাসড়কে গাছ পড়ে সিরাজগঞ্জে যান চলাচল বন্ধ
ফাইল ছবি
সিরাজগঞ্জের পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাটধারী এলাকায় কালবৈশাখী ঝড়ে রাস্তায় একটি বড় গাছ পড়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গাছটি কেটে কেটে সরিয়ে নিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার সহ-উপপরিদর্শক মো. নবীর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঝড় চলাকালে কোনো এক সময় গাছটি সম্পূর্ণ রাস্তাজুড়ে ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুপাশে সাময়িক যানজটের সৃষ্টি হচ্ছে।
গাছটি উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা কেটে কেটে সরিয়ে নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, গাছটি রাস্তা থেকে সরিয়ে নিতে অন্তত আরও ১ ঘণ্টা সময় লাগবে।
ইউসুফ দেওয়ান রাজু/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম