সরাইলে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষকের
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কাশেম মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল ওই এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আবুল কাশেমের সঙ্গে চাচা ছিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছিল। তাদের বাড়িও পাশাপাশি। বৃহস্পতিবার কাশেমের ছোটবোন ধানের খড় রাখাকে কেন্দ্র করে চাচা ছিদ্দিক মিয়ার ছেলে আনোয়ার ও মনিরের বাকবিতণ্ডা হয়। এরই জেরে সন্ধ্যায় ছিদ্দিক মিয়ার ছেলে আনোয়ার ও মনির লোকজন নিয়ে কাশেমের ওপর হামলা চালান।
এ সময় আনোয়ারের ছুরিকাঘাতে আবুল কাশেম গুরুতর হন। পরে স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
আবুল হাসনাত মো. রাফি/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম