৯৯৯-এ বাবার অভিযোগ, মেয়ের ধর্ষক আটক
৯৯৯-এ ফোন দিয়ে এক বাবা তার শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ করার পর ধর্ষককে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
আটক মো. হাসান আলী (১৭) সদর থানার পুরান ছাতিয়ানতলী গ্রামের নাজমুল হোসেনের ছেলে। তাকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) আটক করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর থানার পুরান ছাতিয়ানতলী গ্রামের ওই ব্যক্তির মেয়েকে (৮) শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে কৌশলে নিজ ঘরে ডেকে ধর্ষণ করে হাসান আলী। ধর্ষণের কথা কাউকে জানালে ছুরি দিয়ে জবাই করে মেরে ফেলা হবে বলেও ভয়ভীতি দেখায় হাসান।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) আবারও শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নেয়ার চেষ্টা করে হাসান। তাৎক্ষণিকভাবে মেয়ের দুই বান্ধবী শিশুটির বাবাকে বিষয়টি জানায়। তখন ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ধর্ষক হাসান আলীকে গ্রেফতার করে। এ সময় তার ঘরে রাখা ছুরিটিও উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ঘটনাটি ৯৯৯-এ কলের মাধ্যমে জানতে পেরে ধর্ষককে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলা প্রক্রিয়া শেষ করে ধর্ষককে কারাগারে পাঠানো হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম