পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হল, পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের মো. সেলিম হোসেনের ছেলে হামজেলা (৫) ও আব্দুল হাশেমের মেয়ে আয়েশা মনি (৪)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম