ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় দেলোয়ার হোসেন দেলু (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোদালিয়া জুঁই-জ্যুতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন দেলু মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের জলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মহাসড়কের ওই স্থানে একটি ট্রাক ওভারটেক করার সময় ওই ট্রাকের নিচে চাপা পড়েন দেলোয়ার হোসেন দেলু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গোড়াই হাইওয়ে পুলিশ ট্রাকচালক আব্দুল মোমেনকে আটক করে ঘাতক ট্রাকটি থানায় নিয়ে যায়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এম এরশাদ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম