সিরাজগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রাশেদুল ইসলাম কেতু (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশেদুল ইসলাম কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকার সোলায়মান আলী মণ্ডলের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাশেদুল ইসলামকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলার পর সন্ধ্যার আগে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম