চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আনসারুল ইসলাম (৪৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
আনসারুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর গ্রামের এরফান আলীর ছেলে এবং মোবারকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আনসারুলকে তার মোবারকপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, আনসারুলের বিরুদ্ধে নাশকতাসহ ১০টি মামলা রয়েছে।
আব্দুলাহ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব