সুনামগঞ্জে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
সুনামগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মে) রাত ১০টায় দিরাইয়ের মঙ্গলপুর হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাত ১০টায় মঙ্গলপুর হাওরে একটি কাটা হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ হাওরে গিয়ে দুটি স্থান থেকে এক ব্যক্তির হাত, পা ও আরেকটি স্থান থেকে দ্বিখণ্ডিত ভাসমান লাশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় জানা যায়নি।
পুলিশ ধারণা করছে, অজ্ঞাত এ ব্যক্তিকে চার-পাঁচদিন আগে হত্যা করে কেউ বিলে ফেলে গেছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
লিপসন আহমেদ/এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী