ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
মাদারীপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮। রোববার (২ মে) দুপুর আড়াইটার দিকে মধুখালী পৌরসভার চরমহিষাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের খোদাবাশপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মো. মাসুম রানা এবং একই ইউনিয়নের রামদিয়া গ্রামের মো. তিলাম শেখের ছেলে মো. শহিদুল ইসলাম।
র্যাব-৮ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে মধুখালী পৌরসভার চরমহিষাপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবা এবং অন্যান্য আলামতসহ আটকদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আখতারের আসনে ভোট পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর, কারচুপির অভিযোগ
- ২ রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে: এ্যানি
- ৩ নির্বাচিত হয়ে নিজ গ্রামের মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন আমির হামজা
- ৪ পাবনার ছয় আসনের ৩টিতে জামায়াত, ২টিতে বিএনপির জয়
- ৫ বিজয়ী হয়েই প্রতিদ্বন্দ্বীর বাড়িতে ছুটে গেলেন আসাদুজ্জামান