কুমিল্লায় ২৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লার ৬টি পৌরসভায় ২৫ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৪০ জন এবং সাধারণ ওয়ার্ডে ২৫৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার পর্যন্ত তিন পদে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
কুমিল্লার সিনিয়র নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম বলেন, সোমবার পর্যন্ত লাকসামে মেয়র পদে ২জন, সংরক্ষিত ওয়ার্ডে ৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ৪৬ জন। চৌদ্দগ্রামে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডে ৫৫ জন। বরুড়ায় মেয়র পদে ১০ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন এবং সাধারণ ওয়ার্ডে ৫১ জন। চান্দিনায় মেয়র পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩১ জন। দাউদকান্দিতে মেয়র পদে ২ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৩ জন। হোমনায় মেয়র পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কামাল উদ্দিন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠেলাঠেলিতে ৩ বছর পার, শত মৃত্যুর পরও চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল
- ২ হাতকড়াসহ পালালেন আসামি, বৃদ্ধ বাবা ও শিশুসহ দুই গৃহবধূ কারাগারে
- ৩ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ৪ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৫ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা