মাদারীপুরে পিকআপ ভ্যান চাপায় শিশু নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে মাদারীপুরের সাধুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপি মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় এলাকাবাসী। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
রাজৈর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে সাধুর ব্রিজ এলাকার সামাদ সরদারের প্রথম শ্রেণি পড়ুয়া ছেলে জিহাদ সরদার (৭) স্কুলের যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা য়। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে।
রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল করছে।
একেএম নাসিরুল হক/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দিঘির ঘাট থেকে কুকুরকে টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা
- ২ মদের নেশায় বেকারত্বে বাঁধা চা শ্রমিকদের ভাগ্য
- ৩ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে প্রকাশ্যে ঘুরছে আসামিরা, খুঁজছে পুলিশ
- ৪ বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকি: ৪ সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত
- ৫ রাস্তার পাশের ঝোপে পড়েছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি