আদিবাসীদের চাকরি কোটা পূরণের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে আদিবাসী পরিবারের সন্তানদের চাকরি কোটা পূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাড. ইমরান, সভাপতি সূর্য মুরমু, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা প্রমুখ।
বক্তারা এসময়, ঠাকুরগাঁওয়ে ৩৫-৪০ হাজার আদিবাসী জনগোষ্ঠীর সন্তানদের চাকরির সুযোগ করে দেয়ার জন্য জোর দাবি জানান।
রবিউল এহসান রিপন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম