পুরো বস্তাই ভরা ছিল ফেনসিডিলে
ফেনী সদর উপজেলার দেওয়ানগঞ্জ থেকে বস্তাভর্তি ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।
রোববার (৯ মে) দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকার বায়তুর রহমান পাঞ্জেগানা মসজিদের পেছনে ডোবা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব ওই এলাকায় গিয়ে মসজিদের পেছনে ডোবার মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের সাদা বস্তা দেখতে পায়। পরে ব্যাগটি উদ্ধার করে সেখানে ১২১ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
ফেনীস্থ র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, মাদককারবারীরা বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে ফেনসিডিলগুলো রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য এক লাখ ২১ হাজার টাকা।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা