লাইনম্যানের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
পিরোজপুরের কাউখালীতে লাইনম্যানের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হেলাল শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ মে) বিকেলে উপজেলার চিরাপাড়া পাড়সাটুরিয়া ইউনিয়নের নিলতি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হেলাল শরিফ ওই গ্রামের হাতেম আলী শরিফের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. বাবুল মীর জানান, ওই যুবককে ৪টার দিকে পল্লী বিদ্যুতের লাইনম্যান তুহিন ও নৃপেন একটি গাছের ডাল কাটতে গাছে উঠান। ওই যুবক গাছের ডাল কাটলে তা বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। এ সময় ওই লাইনে বিদ্যুৎ থাকায় ওই ডাল বিদ্যুতায়িত হয়। ওই ডাল স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হন। এ সময় বাবুল মীরসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই প্রত্যক্ষদর্শীর অভিযোগ, ওই যুবক বিদ্যুতায়িত হলে পল্লী বিদ্যুতের ওই দুই লাইনম্যান তাকে হাসপাতালে না নিয়ে পালিয়ে যান। এমনকি গাছে ওঠার আগে ওই যুবক লাইনে বিদ্যুৎ নেই বলে জানান তারা।
এ ব্যাপারে জানতে একাধিকবার চেষ্টা করেও পল্লী বিদ্যুতের ওই দুই লাইনম্যানের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পার্থ মিস্ত্রী জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতাল নিয়ে আসা হয়েছিল।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
শাফিউল মিল্লাত/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা