কুষ্টিয়ায় দুইশ পরিবারকে ঈদ উপহার দিলেন এসপি খায়রুল
নিজ উদ্যোগে দুইশ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খায়রুল আলম।
বুধবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে গরিব, অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে তিনি ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসপি খায়রুল আলম বলেন, করোনার ভয়াবহ প্রকোপ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কাজ সম্পাদন করতে হবে। বৈশ্বিক মহামারি করোনার হাত থেকে বাঁচতে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করে তুলতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) মো. ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি