ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় বজ্রপাতে মো. আল-আমিন হোসেন তালুকদার (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকালে উপজেলার পৈকখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন তালুকদার ওই গ্রামের মোদাচ্ছের আলী তালুকদারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বৃষ্টি হলে আল-আমিন বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যান। এসময় বজ্রপাতে তিনিসহ ছাগলটি মারা যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিব কুমার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি