ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে গাছের ডাল ভেঙে বৃদ্ধের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে মোজাম্মেল হক (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (১৬ মে) দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের কেরানি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। বৃদ্ধ মোজাম্মেল হক বাড়ির গোয়াল ঘরের বাইরে বেঁধে রাখা গরু আনতে বের হন। এসময় একটি আম গাছের ঢাল ভেঙে তার ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- ২ তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী
- ৩ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’
- ৫ এমডি-জিএম সিন্ডিকেটে বিটিসিএল উত্তরাঞ্চলে চরম অস্থিরতা