নাগর নদে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় নাগর নদে ডুবে আবু হানজালা লিয়াম (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাঁচথিতা গ্রাম এলাকায় নাগর নদে এ ঘটনা ঘটে।
নিহত লিয়াম উপজেলার চামরুল ইউনিয়নের পাঁচথিতা গ্রামের কৃষক হোসেন আলীর ছেলে।
এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ধাপ সুখানগাড়ী রাহমানিয়া হাফেজিয়া কওমি মাদরাসার (আবাসিক) ছাত্র আবু হানজালা লিয়াম।
ছুটি পেয়ে ঈদের আগের দিন গ্রামের বাড়ি পাঁচথিতায় আসে। রোববার দুপুর ১২টার দিকে শিশু লিয়াম ৩-৪ জন (সমবয়সী শিশু) বন্ধুর সঙ্গে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদের পানিতে খেলতে নামে।
এক পর্যায়ে লিয়াম পানিতে ডুবে যায়। অন্য শিশুরা নদ থেকে উঠে এসে বিষয়টি গ্রামের লোকজনকে জানায়। এরপর প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুজির পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তরিকুল ইসলাম জেন্টু/এমআরএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী