ঈদের বন্ধের পর ফের সচল আখাউড়া স্থলবন্দর
ফাইল ছবি
ঈদুল ফিতরের বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শুরু হয়েছে রফতানি কার্যক্রম। গত ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত ভারতে পণ্য রফতানি বন্ধ রাখেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
সোমবার (১৭ মে) থেকে রফতানি কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
তিনি বলেন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে ঈদের চারদিন বন্দরে রফতানি বন্ধ রাখে। সোমবার থেকে চালু রয়েছে বাণিজ্য কার্যক্রম।
আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ‘চারদিন রফতানি বন্ধ থাকলেও বিশেষ অনুমোদন নেয়া যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল’।
আবুল হাসনাত মো. রাফি/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী
- ২ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’
- ৪ এমডি-জিএম সিন্ডিকেটে বিটিসিএল উত্তরাঞ্চলে চরম অস্থিরতা
- ৫ তারাবির সময় বিকট শব্দে রেসিং, ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল ভাঙচুর