ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মাদরাসাছাত্র গ্রেফতার
ফাইল ছবি
বাগেরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় শেখ রাসেল (১৯) নামের এক মাদরাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মে) সকালে তাকে চিতলমারীর বারাশিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার বাশঁবাড়িয়া কওমী মাদরাসার শিক্ষার্থী ও বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের শেখ বেল্লাল হোসেনের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান জানান, সোমবার (১৭ মে) শেখ রাসেল তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে ছবি পোস্ট করেন।
এ ঘটনায় একইদিন রাতে চিতলমারী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। এ মামলায় মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
শওকত আলী বাবু/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, ফেরত নিতে আইনি নোটিশ
- ২ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ৩ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৪ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৫ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা