কোয়ারেন্টাইনে ১৪২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ১১
সাতক্ষীরার তিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ৩০০ বাংলাদেশির মধ্যে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন করোনা পজিটিভ বলে জানা গেছে।
তারা সকলে ৭ মে ভারত থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন। যশোরের কোয়ারেন্টাইন সেন্টারে জায়গা না থাকায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাদের সাতক্ষীরার তিনটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।
কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়।
মঙ্গলবার (১৮মে) ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, ১৪২ নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জন পজিটিভ শনাক্ত হয়েছে। তাদেরকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে পাঠানো হবে।
আহসানুর রহমান রাজীব/এএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬