দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন আরও ১৩৩ বাংলাদেশি
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ১৩৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে গত তিনদিনে মোট ২১৬ জন বাংলাদেশি দেশে ফিরলেন।
বুধবার (১৯ মে) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্টে পৌঁছলে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আব্দুল আলীম বলেন, এদের মধ্যে দুজনের করোনা পজিটিভ হয়েছে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। বিশেষ নিরাপত্তায় অন্যদের চুয়াডাঙ্গা টিটিসিতে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত সোম ও মঙ্গলবার নারী-পুরুষ মিলে ৮৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। এনিয়ে গত দুদিনে ভারতফেরত তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়।

একইদিন দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ১৪ জন ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ২৪ জন দেশে ফেরেন।
সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল