চুয়াডাঙ্গায় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় প্রকাশ্যে গুলি করে ট্রাকচালককে আহত করার ঘটনায় অস্ত্র-গুলি ও ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
গ্রেফতাররা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর পাড়ার শাকের আলি (৩০) ও তার চাচাতো ভাই মামুন (২৮)।

জাহিদুল ইসলাম বলেন, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে গুলি চালিয়ে সাচ্চু নামে এক ট্রাকচালককে জখম করে গ্রেফতারকৃতরা। ঘটনার পর অভিযান চালিয়ে বাকের নামের অভিযুক্ত একজনকে গ্রেফতার করে। মামলার প্রধান আসামি শাকেরসহ অন্যরা পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর পাড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুসারে পুলিশ নুরনগর এলাকা থেকে একটি বিদেশি ৭.৬৫ ক্যালিবার পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করে।
সালাউদ্দীন কাজল/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল