আগাম বাজারজাত করায় ২৮ মণ আম ধ্বংস
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে আগাম বাজারজাত করায় ২৮ মণ আম ধ্বংস করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে শিবগঞ্জ থানা চত্বরে জব্দকৃত ২৮ মণ আম ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত আমগুলোর মধ্যে রয়েছে- খিরসাপাত, গুটি, ন্যাগড়া ও গোপালভোগ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্রের উপস্থিতিতে এসব আম ধ্বংস করা হয়।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক আমে ফরমালিন মেশানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ৪৫ ক্যারেট আম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আমের মালিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ধ্বংসকৃত আমগুলো ট্রাকযোগে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল।
এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ২ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৩ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৪ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ৫ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার