ফেসবুকে তরুণীর অশ্লীল ছবি প্রকাশ, গ্রেফতার যুবক
চুয়াডাঙ্গায় ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে এক তরুণীর অশ্লীল ছবি পোস্ট করায় আল আমিন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মে) রাত ১০টায় আলমডাঙ্গার মাজু গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল আমিন একই গ্রামের তোয়াজ আলী বিশ্বাসের ছেলে।
এরআগে একইদিন রাত ৯টায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা।
এজাহারসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের এক তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী মাজু গ্রামের তোয়াজ আলী বিশ্বাসের ছেলে আল আমিনের সুসম্পর্ক গড়ে ওঠে। এসময় আল আমিন ভুক্তভোগীর কিছু ছবি তুলে রাখেন। প্রায় ছয় মাস আগে তরুণীর বিয়ে হয়ে যায়।
বিয়ের কয়েক মাস পর তরুণীর নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেন আল আমিন। তরুণীর ছবি সম্পাদনা করে সেটিকে নগ্ন হিসেবে তৈরি করেন তিনি।
পরে গত ২০ মার্চ সেই ভুয়া আইডিতে সম্পাদনা করা নগ্ন ছবি পোস্ট করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, শুক্রবার রাতে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভুক্তভোগীর বাবা।
পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করা হয়। শনিবার (২২ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।
সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে আলোচিত রানা প্রতাপ হত্যাকাণ্ডের শুটার হৃদয়সহ দুজন আটক
- ২ খাগড়াছড়িতে তিন দিনব্যাপী চাকমা ভাষার বইমেলা শুরু
- ৩ দ্রব্যমূল্য যাতে না বাড়ে সরকার সে বিষয়ে সচেষ্ট: শামা ওবায়েদ
- ৪ ভোট দেওয়ার জন্য নির্যাতনের শিকার হতে হলে পুরোনো ফ্যাসিবাদ ফিরবে
- ৫ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত