বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেও শেষরক্ষা হয়নি গরুটির
সুন্দরবনে ঘাস খেতে গিয়ে বাঘের আক্রমণের মুখে পড়ে একটি গরু। ডাকাডাকি শুনে স্থানীয়রা ছুটে যান সেখানে। বাঘের আক্রমণ থেকে গরুটিকে উদ্ধার করে আনা হয়। পরে গ্রামের বাসিন্দারা মালিককে না জানিয়েই গরুটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেন।
রোববার (২৩ মে) দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির সড়কিরখালকুল এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, জয়মনির সড়কিরখালকুলের বাসিন্দা শেক্সপিয়ার বালার একটি গরু দুপুরে সুন্দরবনে ঘাস খেতে যায়। সন্ধ্যার দিকে গরুটিকে বাঘে ধরে। বাঘের আক্রমণে গরুটি ডাকাডাকি শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে গরুটি উদ্ধার করে আনে।
তবে বাঘের আক্রমণের মুখ থেকে গরুটিকে বাঁচিয়ে আনলেও তা মালিককে আর ফেরত দেয়নি উদ্ধারকারীরা। তারা জবাই করে মাংস ভাগাভাগি করে নেন।
ইউপি সদস্য ফজলুর রহমান মল্লিক বলেন, ‘আমি বিকেলে ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ছিলাম। সন্ধ্যায় সেখান থেকে শুনেছি শেক্সপিয়ার বালার গরুটি জঙ্গলে গেলে বাঘে ধরে। পরে লোকজন গিয়ে গরুটি উদ্ধার করে আনে। গরুটি কেন মালিককে ফিরিয়ে দেয়নি তা আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হবে।’
মো. এরশাদ হোসেন রনি/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা