কুষ্টিয়ায় সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে জালাল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তিনি খোকসা উপজেলার কমলাপুর রুমিপাড়া এলাকার মৃত মোতালেব শেখের ছেলে।
রোববার (২৩ মে) বিকেলে র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের একটি আভিযানিক দল খোকসার কমলাপুর থেকে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৬ কেজি ৭৭ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে খোকসা থানায় উদ্ধারকৃত আলামতসহ জালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আল-মামুন সাগর/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ২ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৩ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ৪ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৫ পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ