হবিগঞ্জে সালিশে সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আয়োজিত সালিশে দু’পক্ষের সংঘর্ষে গোলাপজান (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার (২৬ মে) সকালে উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কাদির মিয়ার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বিষয়টি নিষ্পত্তি করতে সালিশের আয়োজন করা হয়।
সালিশে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মা গোলাপজান নিহত হন। এছাড়া উভয়পক্ষের আরও ১০ জন আহত হন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এখলাছুর রহমান খোকন/এসএমএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই