প্লাবিত এলাকায় খিচুড়ি বিতরণ করলেন পৌর মেয়র
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া এলাকায় খিচুড়ি বিতরণ করেছেন পটুয়াখালী পৌর মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ।
বুধবার (২৬ মে) দুপুরে ব্যক্তিগত উদ্যোগে শহরের কলেজ রোড, কাঠপট্টি, তালতলা ও জেলা পরিষদ সংলগ্ন এলাকার শতাধিক পরিবারের মাঝে খিচুড়ি তুলে দেন তিনি।
স্থানীয় তালতলা এলাকার বাসিন্দা হাসান গাজী বলেন, জোয়ারের পানি ওঠায় বাসায় রান্না হয়নি। তবে মেয়রের এলাকার সবাইকে খিচুড়ি দেয়ায় ছেলে-মেয়ে নিয়ে দুপুরে পেট ভরে খেতে পারছি। না দিলে হয়তো না খেয়েই থাকতে হতো।

পটুয়াখালী পৌর মেয়র মো. মহিউদ্দিন অহম্মেদ বলেন, গত দুই দিনে এলাকাগুলো কয়েক দফায় প্লাবিত হয়েছে। আজ (বুধবার) বেশি পানি ওঠায় এখানকার মানুষ অসহায় অবস্থায় রয়েছেন। দুপুরে পরিদর্শনে এসে এ পরিস্থিতি দেখে তাৎক্ষণিক খিচুড়ির ব্যবস্থা করেছি।
উল্লেখ্য, গত দুই দিনে তিন দফায় পটুয়াখালী শহর রক্ষা বাঁধের বেশ কয়েকটি পয়েন্ট থেকে পানি ঢুকে পটুয়াখালী শহরের অনেক এলাকা প্লাবিত হয়।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা
- ২ ঈদযাত্রা: আশ্বাসের মাঝেও গাজীপুরে ভোগান্তির শঙ্কা
- ৩ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ৪ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৫ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’